hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

১০. উত্তম সঙ্গী গ্রহণ করতে হবে

প্রবাদ আছে ‘‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’’। যদি মানুষ দুনিয়াতে পথভ্রষ্ট মানুষকে সঙ্গী-সাথী বানায়, তাহলে তাকে কিয়ামতে আফসোস করতে হবে। যেমন মহান আল্লাহ বলেন,

﴿وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا ‐ يَا وَيْلَتٰى لَيْتَنِيْ لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا﴾

যালিম ও অপরাধী সে দিন নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি সেদিন রাসূলের পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভোগ! আমি যদি অমুককে সেদিন সাথী ও বন্ধুরূপে গ্রহণ না করতাম।

(সূরা ফুরকান ২৫:২৭-২৮)

অতএব প্রিয় বন্ধু! পরহেযগার মুত্তাকী সাথী গ্রহণ না করে যদি পথভ্রষ্ট সাথীর দ্বারা প্রভাবিত হন, তাহলে চতুর্মুখি বিপদ সেদিন আপনাকে গ্রাস করবে।