hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

২৮. নানা রোগ দেখা দিচ্ছে

সম্প্রতি এক গবেষণা থেকে জানা যায় যে, অশ্লীল যৌনমিলনের ছবি দেখার ফলে মানুষের নানা রোগ দেখা দিতে পারে। যেমন হরমোন সমস্যা, হৃদরোগ, Atherosclerosis ইত্যাদি। পর্নোগ্রাফি যেহেতু ব্যভিচারের পথ উস্কে দেয়, সেহেতু এতেও সৃষ্টি হয় নানারকম মরণব্যধি। যেমন-

ব্যভিচারের সাথে যুক্ত মানুষের লিঙ্গের কোষগুলো একেবারেই ঢিলে হয়ে যায়। যার ফলশ্রম্নতিতে প্রস্রাব ও বীর্যপাতের উপর তাদের কোন নিয়ন্ত্রণই থাকে না।

এরই ফলে সিফিলিস রোগের প্রাদুর্ভাব ঘটে। লিঙ্গ, হৃৎপিন্ড, পাকস্থলী, ফুসফুস ও অন্ডকোষের ঘা এর মাধ্যমেই এ রোগের শুরু হয়। এমনকি পরিশেষে তা অঙ্গ বিকৃতি, অঙ্গহানীর বিশেষ কারণও হয়ে দাঁড়ায়।

কখনো কখনো এ শ্রেণির মানুষ গনোরিয়ায়ও আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত অধিকাংশই যুবক শ্রেণির। এ জাতীয় রোগে প্রথমত লিঙ্গে এক ধরনের জ্বলন সৃষ্টি হয়। এরই পাশাপাশি তাতে বিশ্রী ধরনের এক প্রকার পুঁজও জন্ম নেয়। [. বিস্তারিত জানতে দেখুন মোস্তাফিজুর রহমান প্রণীত ‘‘ব্যভিচার ও সমকাম’’ বই।]