hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

১৪. মহান আল্লাহ সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতে হবে

যে কোন পাপ থেকে বাঁচার জন্য মহান আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক।

দয়াময় প্রভু আমাদেরকে আলো, বাতাস, খাদ্য-পানীয় দিয়ে বাঁচিয়ে রাখেন। কিন্তু আমরা বেশির ভাগ মানুষই সেই প্রভুকে মূল্যায়ন করতে পারি না। তাইতো তিনি বলেন,

﴿وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ وَالْأَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ ۢبِيَمِيْنِهٖ سُبْحَانَهٗ وَتَعَالٰى عَمَّا يُشْرِكُوْنَ﴾

আসলে এই লোকগুলো আল্লাহ তাআলাকে সেভাবে মূল্যায়ন করেনি যেভাবে তাঁর মূল্যায়ন করা উচিত ছিল। কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তাঁর হাতের মুঠোয় এবং আসমানগুলো ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি, ওরা তাঁর সাথে যা কিছু শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। (সূরা যুমার ৩৯:৬৭)