hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

১৫. অন্তর রোগাগ্রস্ত হচ্ছে

শারীরিক রোগের চেয়ে বহুগুণ জটিল হলো অন্তরের রোগ। গবেষকরা বলেন, পর্নোগ্রাফি এমন এক রোগের নাম, যা ঘুম নষ্ট করে, ক্ষুধা হ্রাস করে, দুশ্চিন্তা বৃদ্ধি করে এবং চোখ-কান Wi-Fi, MB কার্ড এর মাধ্যমে ইন্টারনেটের কানেকশনের সাথে সংশ্লিষ্ট করে। অনলাইন, বিলবোর্ড ও পত্র-পত্রিকার অসংখ্য পর্নোগ্রাফি যুবক-যুবতীর অন্তরকে যৌনরোগ দ্বারা আচ্ছন্ন করে ফেলেছে। আর তাদের অন্তরে ভোগ ও সুখের অলীক ধারণা সৃষ্টি করছে। মনে রাখা ভালো হবে, আত্মার খুরাক হলো আল্লাহর ইবাদাত করা।