১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
৭. ঘরে ঘরে ফিতনা সৃষ্টি হচ্ছে
আজ আমরা উন্নত টেকনোলোজির যুগে বসবাস করছি, যে যুগে ক্যাবলের মাধ্যমে শহরে-গ্রামে সর্বত্র পৌঁছে দেয়া হচ্ছে অশ্লীল-পর্নোগ্রাফির ফিতনা। এরই কারণে আজ শহরে-গ্রামে প্রত্যেকটি বাড়িতে, চায়ের স্টলে, মোবাইল ফোনে পর্নোগ্রাফির ফিতনা চরম আকার ধারণ করেছে। মুসলিম ঘরে জন্ম নিয়ে শিশুরা ইসলামী শিষ্টাচার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বর্তমানে অনেক শিশু- বিশেষ করে মেয়ে শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছে।
আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ ইরশাদ করেন,
فَإِنَّهٗ لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهٗ شَرٌّ مِنْهُ حَتّٰى تَلْقَوْا رَبَّكُمْ
সামনে যত দিন আসবে তা পূর্বের চেয়েও আরো (বেশি) খারাপ হবে যতক্ষণ না তোমরা নিজ প্রভুর সাথে সাক্ষাৎ করবে। [বুখারী হা/৭০৬।]
আবু মুসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ ইরশাদ করেন,
إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ
কিয়ামতের পূর্বে ফিতনার পর আঁধার রাতের টুকরোসমূহের ন্যায় ফিতনা দেখা দিবে। [আহমাদ ৪/৪০৮, ইবনু মাজাহ ২/১৩১০।]
অত্র হাদীস থেকে প্রমাণিত হয় যে, অন্ধকার যেমন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে, ঠিক তেমনিভাবে দুনিয়া নিঃশেষ হওয়ার পূর্বে ফিতনাও সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সকলকে আচ্ছন্ন করে ফেলবে।