hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

২৫. বাতিল আক্বীদার অনুসরণ বাড়ছে

আধুনিক বিশ্বায়নের যুগে মুসলিমদের মধ্যে রম-রমাভাবে বাতিল আক্বীদা-বিশ্বাস বিস্তৃতি লাভ করছে। আজ প্রিন্ট মিডিয়া ও বাজারে এমন কোন পণ্যদ্রব্য নেই যাতে নগ্ন-অর্ধনগ্ন নারীর ছবি নেই। যা দেখে এ দেশের হাজারও নারী তাদের মতো নগ্ন-অর্ধনগ্ন হওয়ার মানসিকতা নিজেদের মধ্যে লালন করছে। কেউ বা আবার তাদের মডেলিং ধারণ করে মার্কেটে পার্কে ঘুরছে। এটা নাকি আধুনিক ফ্যাশান। কত নোংরা আক্বীদা তাদের মধ্যে বিরাজ করছে। এমন কিছু পণ্য রয়েছে, যাতে রয়েছে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ছবি। এছাড়াও ছবি, নাটকের অভিনেতা-অভিনেত্রীদের অনুকরণে হাজারও নামধারী মুসলিম নর-নারী বিপদে-আপদে, সন্তান লাভের জন্য মাজারে, দরগায় গিয়ে শিরকের মতো ভয়াবহ পাপে লিপ্ত হচ্ছে। যার পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ তা‘আলা বলেন,

﴿إِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ﴾

নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। (সূরা মায়েদা ৫:৭২)