hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

৩৯. গোমরাহীর শিকার হচ্ছে মানুষ

পর্নোর নেশায় আসক্ত হয়ে অধিকাংশ নারী-পুরুষ প্রকৃত জ্ঞান, বিবেক-বুদ্ধি হারিয়ে গোমরাহীর শিকার হচ্ছে। যার ফলে আজীবন হীন মানুষের অন্তর্ভুক্ত থেকে যাচ্ছে তারা। এখানে শয়তানের কথা বড় মনে পড়ে যায়। শয়তান বলেছিল,

﴿قَالَ فَبِمَاۤ أَغْوَيْتَنِيْ لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَ ‐ ثُمَّ لَاٰتِيَنَّهُم مِّنْ ۢبَيْنِ أَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَآئِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِيْن﴾

যাদের কারণে তুমি আমাকে ভ্রষ্ট করলে, আমিও তাদের জন্য তোমার সরল পথে (গোমরাহ করার জন্য) নিশ্চয় ওঁৎ পেতে থাকব, অতঃপর আমি তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক হতে তাদের নিকট আসব এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞশীল পাবে না। (সূরা আরাফ ৭:১৬-১৭)

শয়তান আজ আদমের সন্তানদেরকে নোংরামী, অশ্লীলতার চার দেয়ালে আবদ্ধ করে ফেলেছে। যার ফলে বনী আদম ডানে-বামে, পশ্চাতে-সামনে যে দিকেই লক্ষ্য করুক না কেন, শয়তানের জালে ফেঁসে যাচ্ছে। আল্লাহ জাহান্নামী মানুষের কথা তুলে ধরে বলেন,

﴿بَلْ هُمْ أَضَلُّ أُولٰٓئِكَ هُمُ الْغَافِلُوْنَ﴾

বরং তারা পথভ্রষ্ট, তারাই হলো উদাসীন। (সূরা আরাফ ৭:১৭৯)

প্রত্যেক গোমরাহী-পথভ্রষ্টতা হলো শয়তানের পথ, জাহান্নামের পথ। তাই মহান আল্লাহ বলেন,

﴿وَلَا تَتَّبِعُوْا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ﴾

তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা বাক্বারাহ ২:১৬৮, ২০৮, আন’আম ৬:১৪২)

মহান আল্লাহ শয়তানের পথ অর্থাৎ গোমরাহী-ভ্রষ্টপথে চলতে নিষেধ করেছেন এবং তার দেয়া সরল পথে চলতে বলেছেন। তিনি বলেন,

﴿وَأَنَّ هٰذَا صِرَاطِيْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ ذٰلِكُمْ وَصَّاكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ﴾

নিশ্চয় এটিই আমার সরল পথ। সুতরাং এরই অনুসরণ করো ও ভিন্ন পথের অনুসরণ করো না। করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন যেন তোমরা সাবধান হও। (সূরা আন’আম ৬:১৫৩)

এত স্পষ্ট বর্ণনা থাকার পরও যদি মানুষ শয়তানের অনুসারী হয় তাহলে মানুষ কি আপন কল্যাণ বুঝবে না? মহান আল্লাহ বলেন,

﴿أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِيْۤ اٰدَمَ أَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ‐ وَأَنِ اعْبُدُوْنِيْ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ‐ وَلَقَدْ أَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيْرًا أَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ﴾

হে বনী আদম! আমি কি তোমাদেরকে বলিনি যে, শয়তানের ইবাদত করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই ইবাদত করো। এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝবে না? (সূরা ইয়াসিন ৩৬:৬০-৬২)