১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
৩০. মেধাশক্তির উপর প্রভাব পড়ছে
মহান আল্লাহ তা’আলা জ্ঞান-বুদ্ধির জন্য ও তার আনুগত্যের কারণে বহু সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জ্ঞান-বুদ্ধি বিলুপ্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো পাপাচার-আল্লাহর অবাধ্যাচরণ। আজ পর্নোর প্রবল স্রোতে ভাসছে বিশ্ব, ভাসছে প্রত্যেক ছাত্র-ছাত্রী। যা প্রতিনিয়ত প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তাড়িত করছে নোংরামীর দিকে। যারই ফলশ্রম্নতিতে যৌন জীবন সংক্রান্ত পাপে গুপ্তভাবে জড়িয়ে থেকে বহু ছাত্র-ছাত্রী নিজেদের মেধাশক্তিকে দুর্বল করছে। পর্নোগ্রাফি একটি ধ্বংসাত্মক পাপের বস্ত্ত। যার কামড়ে কত ছাত্র-ছাত্রী, আলেম, হাফেজ, ক্বারী ইলম থেকে বঞ্চিত হচ্ছে। ইবনুল কাইয়্যেম (রহঃ) বলেন, ‘‘পাপাচারের নিকৃষ্ট ও নিন্দিত প্রভাব আছে, যা অন্তর ও দেহের পক্ষে ইহ ও পরকালে এতই অপকারী যে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তন্মধ্যে ইলম থেকে বঞ্চিত হওয়া অন্যতম।’’ ইমাম শাফেয়ীর উস্তাদ আকীব (রহঃ) বলেন, ‘‘ইলম হলো আল্লাহর তরফ থেকে আসা নূর। আর এ নূর কোন পাপীর হৃদয়ে প্রক্ষিপ্ত হয় না।’’ তাই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এবং টিভিতে নোংরা ছবি দেখলে ও অন্যান্য পাপে জড়িয়ে পড়লে নষ্ট হবে অমূল্য সম্পদ মেধাশক্তি। কোন ছাত্র-ছাত্রী যদি নগ্ন-অর্ধনগ্ন দৃশ্য বা পর্নোগ্রাফি, সেক্স ছবি দেখে বা বই, পত্র-পত্রিকা পড়ে এবং অবৈধ গান-বাজনা শুনতে অভ্যস্ত হয়, তাহলে সে কী ইলমের নূর নিয়ে আলোকিত হতে পারবে? শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যা (রহঃ) বলেছেন, ‘‘মহান আল্লাহ পাপের শাস্তিস্বরূপ ইলম ছিনিয়ে নেন।’’ [মাজমূউল ফাতাওয়া ১৪/১৫২।]