hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

৮. অবিরত যুদ্ধ চালিয়ে যেতে হবে

আমি জানি অনেক মুসলিম ভাই ও বোন আছেন যারা প্রতিনিয়ত পর্নোগ্রাফির আগ্রাসন থেকে বাঁচার জন্য প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রে পেরে উঠছেন না। আমি বলব, আপনি নোংরামী, অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখুন। যে নিজের মনকে প্রবৃত্তির তাড়না থেকে হেফাযত করতে পারবে, সে দুনিয়ার বালা মুছীবত থেকে স্বাচ্ছন্দে থাকবে। আল্লাহর রাসূল ﷺ বলেন, সত্যিকারের মুহাজির সে ব্যক্তি যে আল্লাহ তা’আলার নিষেধকৃত বস্ত্তগুলো পরিত্যাগ করতে পেরেছে। [বুখারী হাদিস/১০।]

অত্র হাদীস প্রমাণ করে আল্লাহর নিষেধাজ্ঞা বস্ত্ত থেকে বেঁচে থেকে সফল মানুষ হওয়া যায়।