hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

২৪. ইবাদতের স্বাদ নষ্ট হচ্ছে

দিন দিন আল্লাহর ইবাদাত ও শুকর গুজারকারী বান্দার সংখ্যা কমে আসছে। যারা ইবাদত-বন্দেগী করছেন তাদের অধিকাংশের আমলের মধ্যে ইখলাস, একাগ্রতা, একনিষ্ঠতার অভাবে ইবাদাত হচ্ছে সারশূন্য। আর এর অন্যতম কারণ হলো পর্নোগ্রাফির আগ্রাসন-অশ্লীলতা দর্শন। আজ প্রায় প্রতিটি মুসলিম ব্যবহার করছে স্মার্টফোন, টিভি, কম্পিউটার। প্রতিনিয়ত তাতে চর্চা হচ্ছে ছায়াছবি, বিভিন্ন নোংরা সিরিয়াল, নোংরা ফিল্ম ও পর্নোগ্রাফির। অশ্লীলতার দর্শক নারী-পুরুষ মুসল্লি সলাতের মধ্যেও ঐ সমস্ত নোংরামীর ধ্বংসাত্মক ছোবল থেকে রক্ষা পাচ্ছে না। সলাতের মধ্যে ঐসব নোংরামী চিন্তা তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখে। ফলে সলাতের পরিপূর্ণ ছওয়াব থেকে তারা বঞ্চিত হচ্ছে। রাসূল ﷺ বলেন,

يَاۤ أَيُّهَا النَّاسُ أَخْلِصُوْا أَعْمَالَكُمَ لِلّٰهِ عَزَّ وَجَلَّ فَإِنَّ اللهَ لَا يَقْبَلُ مِنَ الْأَعْمَالِ إِلَّا مَا خَلَّصَ لَهٗ

হে মানবজাতি! তোমরা একনিষ্ঠভাবে আমল করো; নিশ্চয় আল্লাহ একনিষ্ঠ আমল ছাড়া কোন আমল কবুল করেন না। [.আত-তারগীব ১/৫৫, নাসাঈ হা/৩১৪০, হাসান ছহীহ।]