hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

৩১. সামর্থ থাকলে বিবাহ সম্পন্ন করতে হবে

চোখ ও লজ্জাস্থানের হেফাযত করার অন্যতম পন্থা হলো শরীয়াহ সম্মত পদ্ধতিতে বিবাহ করা। কেননা রাসূল ﷺ বলেছেন, বিবাহ হলো যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। [বুখারী হা/৫০৬৫।]

মহান আল্লাহ বলেন,

﴿وَمِنْ اٰيَاتِهٖۤ أَنْ خَلَقَ لَكُمْ مِّنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوْاۤ إِلَيْهَا﴾

আর তাঁর নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য স্ত্রীগণ সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি-তৃপ্তি লাভ কর। (সূরা রূম ৩০:২১)

একজন স্ত্রী পারে তার স্বামীকে নোংরামীর ছোঁবল থেকে বাঁচাতে। যেমন রাসূল ﷺ বলেছেন, মহিলা যখন সামনে আসে, তখন শয়তানের আকৃতিতে আসে। তোমাদের কাউকে যখন কোন মহিলা মুগ্ধ করবে, তখন সে নিজ স্ত্রীর কাছে ফিরে গিয়ে মিলন করবে। কারণ তার কাছে যা আছে তার স্ত্রীর কাছেও তাই আছে। [তিরমিযি হা/১১৫৮।]