১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৯
৫. টিভি সিরিয়াল দেখা বন্ধ করা
হে মুসলিম মা ও বোনেরা! বন্ধ করুন ভারতের ঐ নোংরা, হিংসাত্মক ও বিদ্বেষমূলক সিরিয়াল দর্শন। এ সমস্ত সিরিয়াল আপনাদের মতো লাখো মা-বোনের সম্মান-ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সৃষ্টি করছে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দব-সংঘাত এবং ধ্বংস করছে সোনার সংসার। তবুও কি আপনাদের বোধোদয় হবে না? হে যুবক! যৌন উত্তেজনাকর পর্নোগ্রাফি, নাটক, ছবি ও সিরিয়াল দেখা অনতিবিলম্বে বন্ধ করো। তোমার বিবেককে বলছি, অবশ্যই এ সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকো। ঐ শোন আল্লাহর বাণী,
﴿وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِيْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّيَتَّخِذَهَا هُزُوًا أُولٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ﴾
মানুষের মধ্যে কতক মানুষ আছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত ‘লাহওয়াল হাদীস’ তথা গান-বাজনা ইত্যাদি ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রূপ করে। ওদের জন্যই আছে অপমানজনক শাস্তি। (সূরা লোকমান ৩১:৬)
﴿إِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِي الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ أَلِيْمٌ فِي الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاللّٰهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُوْنَ﴾
আল্লাহ আরো বলেন, যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন আর তোমরা জান না। (সূরা নূর ২৪:১৯)
কাজেই হে মুসলিম নর-নারী! পরকালের শাস্তিকে ভয় করুন এবং পরিবার ও স্ব-স্ব মোবাইল, কম্পিউটার থেকে ঐ সমস্ত অশ্লীল দৃশ্য, গান-বাজনা নির্বাসনে পাঠান।