১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫২
৪৪. মানুষ প্রবৃত্তির অনুসারী হচ্ছে
মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেটের পর্নোগ্রাফি মানুষের কুপ্রবৃত্তি প্রবণতাকে তীব্রভাবে উস্কে দিচ্ছে। ফলে একটা পর্নোগ্রাফি ভিডিও দেখার পর আরো হাজারটা দেখার প্রবণতা অন্তরে উদয় হচ্ছে। এ ধরনের প্রবণতা মানুষকে ভালো কাজে বাধা সৃষ্টি করে এবং বিবেক-বুদ্ধি, চরিত্র নাশ করে। এ কারণেই মহান আল্লাহ প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ ‘‘তুমি তাদের প্রবৃত্তির ( খেয়াল- খুশির) অনুসরণ করবে না- (সূরা শুরা-৪২:১৫)। সুফিয়ান ছাওরী (রহঃ) বলেন, হে মন! তুমি তওবা করো; কেননা মরণ তো অতি নিকটে আর প্রবৃত্তির বাধ্য হবে না, কেননা প্রবৃত্তি তো সব সময় ফিতনা সৃষ্টিকারী। নোংরামী, অশ্লীলতা দেখার প্রবণতা মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই যে কোন শত্রুর তুলনায় কুপ্রবৃত্তির বিরুদ্ধে কঠিনভাবে সংগ্রাম চালিয়ে যাওয়া প্রতিটি মানুষের উপর আবশ্যক।
প্রবৃত্তির তাড়নায় যারা ইন্টারনেটের অশ্লীলতায় ডুবে যায়, টিভির নোংরামীতে হাবু-ডুবু খায় তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। মহান আল্লাহ বলেন,
﴿وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوٰى ‐ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوٰى﴾
আর যে ব্যক্তি তার রবের সামনে (হাশরের ময়দানে) দাঁড়ানোকে ভয় করে এবং (সেই ভয়ে নিজের) মনকে প্রবৃত্তির কামনা-বাসনা থেকে বিরত রাখে, অবশ্যই জান্নাত হবে তার আবাসস্থল। (সূরা নাযিআত ৮০:৪০-৪১)