hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

২৫. অবসরকে ভাল কাজে লাগাতে হবে

মুসলিমদের কোন অবসর সময় নেই, যে সময়ে সে পর্নোগ্রাফি দেখবে। পার্থিব কাজ না থাকলে সে পরকালীন কাজে ব্যস্ত থাকবে। আল্লাহ বলেন,

﴿ فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ ‐ وَإِلٰى رَبِّكَ فَارْغَبْ﴾

অতঃপর যখনই তুমি অবসর পাবে, ইবাদতের কঠোর শ্রমে লেগে যাবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দিবে। (সূরা নাশরাহ ৯৪:৭-৮)