১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৯
৩১. স্বপ্নদোষের মাত্রা বৃদ্ধি পাচ্ছে
যৌন উত্তেজনামূলক দৃশ্য অতিরিক্ত মাত্রায় বীর্য স্খলন বা স্বপ্নদোষ ঘটিয়ে থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। তাই এ রোগ থেকে বাঁচতে হলে অচিরেই নোংরামী দেখা ও এ সংক্রান্ত পত্র-পত্রিকা পাঠ বন্ধ করতে হবে। স্বপ্নদোষ বন্ধের জন্য বা শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য শয়নের পূর্বে নিম্নের আমলগুলো করা যেতে পারে ১. ঘুমানোর পূর্বে ওযু করা, ২. ডানকাতে শোয়া, ৩. আয়াতুল কুরসী পাঠ করা, ৪. সূরা নাস, ফালাক, ইখলাস তিনবার পাঠ করে হাতে ফুঁক দিয়ে মাথার সম্মুখভাগ থেকে নিয়ে শরীরে বুলিয়ে দেয়া।