hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

৭. প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে

কুপ্রবৃত্তির অনুসরণের দরুন মানুষকে জাহান্নামের অপমানজনক মহাশাস্তির সম্মুখীন হতে হবে। তাই একে নিয়ন্ত্রণ করা জরুরী। যে যুবক তার যৌবনের চাহিদার উপর আল্লাহর ইবাদত বন্দেগীকে প্রাধান্য দেয় এবং কুপ্রবৃত্তির কামনা-বাসনা থেকে নিজেকে দমিয়ে রাখে, সেই হল মর্যাদাপূর্ণ মানুষ।

নবী করিম ﷺ বলেন,

إِنَّ مِمَّا أَخْشٰى عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِي بُطُونِكُمْ وَفُرُوجِكُمْ وَمُضِلَّاتِ الْفِتَنِ

আমি তোমাদের জন্য তোমাদের পেট তথা খাওয়া-দাওয়া ও যৌন সংক্রান্ত অবৈধ সম্ভোগ এবং শরীয়তের বিরুদ্ধে কামনা-বাসনা চরিতার্থ করার ভয় করি। [আহমাদ হা/১৯৭৮৮, ছহীহ তারগীব হা /৫২।]

অতএব শত কষ্টের পরও কুপ্রবৃত্তির গলায় লাগাম পরিয়ে অশ্লীলতা, নোংরামী, পর্নোগ্রাফি থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আর মহান আল্লাহর কাছে দুআ করতে হবে,

اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكِرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ

হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি মন্দ স্বভাব, আমল ও কুপ্রবৃত্তির অনুসরণ থেকে। [তিরমিযী হা/৩৫৯৯,মিশকাত হা/ ২৪৭১।]