hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

৩৩. আমল বরবাদ হচ্ছে

টিভিতে, কম্পিউটারে ও স্মার্ট ফোনে পর্নোগ্রাফি দেখা হারাম। কিন্তু যারা একে হারাম মনে করে না, বরং নগণ্য পাপ মনে করে সুযোগ পেলেই তাতে লিপ্ত হন, জেনে রাখুন! সুযোগ পেলেই যারা হারামে লিপ্ত হয়; তাদের আমল বরবাদ হবে যদিও তারা তাহাজ্জুদ গুজারী হয়। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল ﷺ বলেন,

لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِى يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمَثَالِ جَبَالِ تِهَامَةَ بَيْضَاءَ فَيَجْعَلَهَا اللهُ هَبَاءًا مَنْثُورًا أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وِلٰكِنَّهُمْ قَوْمٌ إِذَا أَخَلَوْا بِمَحَارِمِ اللهِ إِنْتَهَكُوهَا

আমি আমার উম্মতের কিছু সম্প্রদায়ের কথা জানি, যারা কিয়ামতের দিন তিহামার পাহাড় পরিমাণ নেকী নিয়ে হাজির হবে। আল্লাহ এগুলিকে ধুলিকণার মতো উড়িয়ে দেবেন। তারা তোমাদেরই বংশধর, তোমাদের মতই রাত্রে তাহাজ্জুদ পড়বে কিন্তু সুযোগ পেলেই পাপাচারে বা হারাম কাজ করে বসবে। [. ইবনু মাজাহ হা/৪২৪৫, সনদ ছাহীহ, সহীহুল জামে হা/৫০২৮।]