hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

২৩. বংশের উপর প্রভাব পড়ছে

বংশ টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম হলো ইসলামী পন্থায় বিবাহ করা। কিন্তু আজ পশ্চিমা বিশ্বের মতো অবৈধ পন্থায় যৌনতা চরিতার্থ করণের ফলে বংশগত ধারা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। মহান আল্লাহ বলেছেন,

﴿يَاۤ أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِّنْ ذَكَرٍ وَّأُنْثٰى وَجَعَلْنَاكُمْ شُعُوْبًا وَّقَبَآئِلَ لِتَعَارَفُوْا﴾

হে মানুষ! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও বংশে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পার। (সূরা হুজুরাত ৪৯:১৩)