hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

২. আমলে সালেহ করা

টিভিতে, কম্পিউটারে, মোবাইল ফোনে, সিনেমা ও পর্নোগ্রাফি না দেখে আমলে সালেহ করার মধ্যে মনোনিবেশ করতে হবে। মহান আল্লাহ বলেন,

﴿مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ أَوْ أُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهٗ حَيَاةً طَيِّبَةً وَّلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ﴾

পুরুষ ও নারীদের মধ্যে যে কেউ সৎ কাজ করবে মুমিন অবস্থায়, তাকে আমি অবশ্যই অবশ্যই উত্তম জীবন দান করব। আর তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের উত্তম কাজ অনুপাতে প্রতিফল দান করব। (সূরা নাহল ১৬:৯৭)

অন্যত্র তিনি বলেন,

﴿وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّأَجْرٌ عَظِيْمٌ﴾

যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রম্নতি দিয়েছেন ক্ষমা ও মহা পুরস্কারের। (সূরা মায়েদা ৫:৯; সূরা ফাতহ ৪৮:২৯)

অন্যত্র তিনি বলেন

﴿وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّأَجْرٌ كَبِيْرٌ﴾

আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। (সূরা ফাতির ৩৫:৭)।