hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

৯. চরিত্র ধ্বংস হচ্ছে

মানব জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ হল উত্তম চরিত্র। যার গুণে একজন মুসলিম রাত্রে নফল সলাত আদায়কারী এবং দিনে সিয়াম পালনকারীর সওয়াব পায়। [আবু দাউদ হা/৭৪৯৮, মিশকাত হা/৫০৮২।] কিন্তু আফসোসের বিষয় হল পর্নোগ্রাফির আগ্রাসনে আজ অধিকাংশ মানুষের চরিত্র কলুষিত হচ্ছে। মুসলিমদের শ্রেষ্ঠ সম্পদ হলো উত্তম চরিত্র, যা বোমা মেরে অথবা যুদ্ধ করেও ধ্বংস করা যায় না। ফলে মুসলিম বিদ্বেষীরা তা নাশ করার জন্য মিডিয়ার নোংরা পথকে বেছে নিয়েছে। তারা প্রতিদিন ২৬৬টি নতুন পর্নো তৈরি করছে। যার ফাঁদে আটকা পড়ে চরিত্র কলুষিত হচ্ছে লক্ষ লক্ষ যুবক-যুবতীর।