১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
৩৭. অপসংস্কৃতির চর্চা বাড়ছে
অপসংস্কৃতির প্রবল স্রোতে ভাসছে দেশ, নাচছে নারী, উপভোগ করছে দর্শক। আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ বিভিন্ন আযাব। সাম্প্রতিক কালে বিদেশীদের অপসংস্কৃতি থার্টি-ফার্স্ট নাইট, ভ্যালেন্টাইন্স ডে, থিয়েটার ও বিভিন্ন দিবস উপলক্ষ্যে রাত্রি বেলায় চলছে মনোমুগ্ধকর ঝমকালো রঙ্গমঞ্চে নগ্ন-অর্ধনগ্ন নারীর চোখ ধাঁধানো নৃত্য। উপভোগ করছে পর্নোগ্রাফিভোক্তারা, সাধারণ মানুষ। তাদের একাংশ এ সমস্ত রাতে নেচে গেয়ে ফূর্তি করে এমন পর্যায়ে চলে যায়, যা মনুষ্যত্বের সীমানা পেরিয়ে জন্তু-জানোয়ারকেও হার মানায়।