hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

১৭. অবৈধ প্রেম-ভালোবাসা জাগ্রত হচ্ছে

আজ রাস্তার মোড়ে মোড়ে, বিলর্বোডে, দেয়ালে সাঁটানো প্রেমদৃশ্য সম্বলিত পোস্টার, টিভিতে চলমান সিরিয়াল, প্রেম-ভালোবাসার নাটক, ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি অসংখ্য যুবক-যুবতী, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর মধ্যে অবৈধ প্রেম-ভালোবাসার টান তীব্র করে তুলছে। বর্তমানে এটি একটি সংক্রামক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যেই সংক্রামক ব্যাধিতে শিক্ষিত-অশিক্ষিত, বিবাহিত-অবিবাহিত প্রায় সকলেই জড়িয়ে পড়ছে। ফলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে, যার কোন ইয়ত্তা নেই। উপচে পড়া অবৈধ প্রেম-ভালোবাসায় মগ্ন কিছু নারী-পুরুষ দিন-দুপুরে জনতার সামনে নোংরামীতে লিপ্ত হচ্ছে, যা চতুষ্পদ জন্তুকেও হার মানায়। অবৈধ প্রেম-ভালোবাসা যে কত পরিবার ও ছাত্র-ছাত্রীর পড়া-লেখা ধ্বংস করছে তার কোন সঠিক পরিসংখ্যান নেই।