১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪২
৩৪. লজ্জা উঠে যাচ্ছে
আজ অসংখ্য নারী লজ্জাহীনতার বানে ভাসিয়ে দিয়েছে তাদের দেহ-মন। ফলে তারা হচ্ছে ধর্ষিতা, নির্যাতিতা, সতীত্বহীন, প্রকাশ্যে অশ্লীলতা প্রদর্শনকারিণী, ব্যভিচারিণী প্রভৃতি। যার বাস্তব নমুনা রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, উদ্যান-পার্কে বিদ্যমান। মানুষের নিকট থেকে লজ্জাশীলতা বিলুপ্ত হলে মানুষ এমন নোংরা ও পশুর মতো আচরণ করতে পারে। আল্লাহর রাসূল ﷺ বলেন,
إِذَا لَمْ تَسْتَح فَاصْنَعْ مَا شِئْتَ
তোমার লজ্জা না থাকলে যা মন চায় তা করতে পার। [. বুখারী হা/ ৩৪৮৪, আবুদাউদ হা/ ৪৭৯৯।]
অন্যত্র রাসূল ﷺ বলেন,
اَلْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ
লজ্জাশীলতা ঈমানের অঙ্গ বা শাখা। [. মিশকাত হা/ ৫০৯৪।]
তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মে সচ্চরিত্রতা আছে, ইসলামের সচ্চরিত্রতা হল লজ্জাশীলতা। [.ইবনু মাজাহ হা/৪১৮১-’৮২।] অতএব হে নারী সমাজ! স্মার্ট সাজতে গিয়ে পর্নো নেশায় আসক্ত হয়ে নিজেকে নোংরামীর দিকে ঠেলে দিয়ো না। লজ্জাশীলতা অবলম্বন করে নিজের সম্ভ্রম রক্ষা করো ও নিজেকে সৌন্দর্যমন্ডিত করো। কেননা আল্লাহর রাসূল ﷺ বলেন,
مَا كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ قَطُّ إِلَّا شَانَهٗ وَلا كَانَ الْحَيَاءُ فِي شَيْءٍ قَطُّ إِلَّا زَانَهٗ
অশ্লীলতা (নির্লজ্জতা) যে বিষয়েই থাকে, সে বিষয়কে তা সৌন্দর্যহীন করে ফেলে। আর লজ্জাশীলতা যে বিষয়েই থাকে, সে বিষয়কে তা সৌন্দর্যময় করে তুলে। [. তিরমিযী হা/ ১৬০৭, ইবনু মাজাহ হা/ ৪১৮৫৮, সহীহুল জামে হা/ ৫৬৫৫।]