১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৮
৪. চোখ দিয়ে কী দেখতে হবে
চোখ দিয়ে ন্যায় কিছু দেখতে হবে, অন্যায় হারাম কিছু দেখা যাবে না। রাসূল ﷺ বলেছেন, জাহান্নামের অধিবাসী হবে অধিকাংশই নারী। [বুখারী হা/৩০৪।]
কাজেই চোখ দিয়ে তাদের নগ্ন-অর্ধনগ্ন চেহারা ও ছবি দেখে তাদের মতো জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হওয়া আদৌ কোন বুদ্ধিমানের কাজ নয়। মহান আল্লাহ বলেন,
﴿وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا﴾
আমি বহু সংখ্যক জীন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে শুনে না। (সূরা আরাফ ৭:১৭৯)
আল্লাহ তা’আলা আমাদেরকে যে অন্তকরণ দান করেছেন তা দিয়ে সত্য বুঝতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে। নতুবা জাহান্নামের ভয়াবহ অগ্নিতে দগ্ধ হতে হবে।
আল্লাহ আমাদের চোখ দিয়েছেন অবলোকন করার জন্য। তাই আমাদের উচিত ইন্টারনেটে ছড়িয়ে থাকা কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক লেখনি অবলোকন করা এবং শাইখদের কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক যত লেকচার আছে তা সংগ্রহ পূর্বক শ্রবণ করা। এভাবে অন্তকরণ, চোখ ও শ্রবণশক্তির সদ্ব্যবহার করা। তুমি ঐ সমস্ত যুবক-যুবতীর মতো হয়ো না যারা টিভিতে, ইন্টারনেটে নোংরামী ও অশ্লীলতা দেখে ব্যভিচারে লিপ্ত রয়েছে।