১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৭
৩. ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া
বর্তমান পৃথিবীর অধিকাংশ শিক্ষা ব্যবস্থা-ই হল নীতি-নৈতিকতা বিবর্জিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অহির অভ্রান্ত সত্যের আলো না থাকায় মানুষ হচ্ছে গোমরাহ-পথভ্রষ্ট। যার ফলে তারা যে কোন অন্যায়-পাপাচার করে চলেছে। অথচ একমাত্র ইসলামী শিক্ষাই পারে মানুষের হাত, পা, চোখ, কান, মন ও মস্তিষ্ককে আল্লাহর অনুগত করতে। তাই বলা যায়, ইন্টারনেটের নোংরামীসহ যাবতীয় পাপাচার থেকে বাঁচতে ইসলামী শিক্ষার জুড়ি নেই।