১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৯
৪১. মানুষ প্রতারণার স্বীকার হচ্ছে
বর্তমান বিশ্বায়নের যুগে হাজার হাজার, লক্ষ লক্ষ মুসলিম নর-নারী পর্নোগ্রাফির প্রতারণার স্বীকার। জ্ঞাতব্য যে, অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন নোংরা ও অশ্লীল অভিনয় করে ভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং ভোক্তারা দিনের পর দিন, রাতের পর রাত তা দেখে তাদের জীবন-যৌবন ও সময় নষ্ট করছে। ভোক্তাদের বুঝা উচিত তাদেরকে ভয়ঙ্কর বিপদজনক ভোগের সাগরে ডুবিয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা দুনিয়াতে সুখে-স্বাচ্ছন্দে জীবন-যাপন করছে। হে মুসলিম জাতি! তোমার বুঝা উচিত। তুমি তাদের প্রতারণার স্বীকার হয়েছে। অথচ আল্লাহর রাসূল ﷺ বলেন,
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا اَلْمَكْرُ وَالْخَدِيْعَةُ فِي النَّارِ
যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। ধোঁকাবাজ, প্রতারক ও চালবাজ জাহান্নামে যাবে। [তাবরানী কাবীর হা/১০০৮৬, ইবনে হিববান হা/৫৬৭, সহীহুল জামে হা/৬৪০৮।]