hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৪. উলঙ্গতা ও বেহায়াপনা বাড়ছে

টিভি, ইন্টারনেট, ইউটিউব ইত্যাদিতে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের অশ্লীল-পর্নো ও অমুসলিম নারীদের সাদৃশ্যতা অবলম্বন এ দেশের শত শত মুসলিম নারীদেরকে নগ্ন-অর্ধনগ্ন ও নির্লজ্জ হতে উদ্বুদ্ধ করছে। অথচ আল্লাহর রাসূল ﷺ বলেন,

صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

দুশ্রেণির মানুষ জাহান্নামী- যাদেরকে আমি দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণি হচ্ছে এমন লোক, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লম্বা চাবুক, যা দিয়ে তারা মানুষকে অযথা প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণি হচ্ছে এমন মহিলা, যারা হবে কাপড় পরিহিতা, অথচ উলঙ্গ। অন্যকে আকর্ষণকারিণী এবং নিজেও হবে অন্যের প্রতি আকৃষ্টা। তাদের মাথা হবে খুরাসানী উটের ঝুলে পড়া কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি তার সুগন্ধও পাবে না। অথচ তার সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। [মুসলিম হা/২১২৮।]