hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

১১. আত্মাকে পবিত্র রাখতে হবে

নিজের মূল্যবান জীবনটাকে নোংরা ও অশ্লীল পর্নোগ্রাফির মাঝে জিইয়ে রেখো না। কেননা তা এক সময় তোমার আত্মাকে মেরে ফেলবে। একমাত্র আল্লাহর ইবাদাতের মাধ্যমে অন্তর-আত্মা সজীব রাখা সম্ভব। আর এতেই রয়েছে বিরাট সফলতা। মহান আল্লাহ বলেন,

﴿قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ‐ وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا﴾

সেই সফলকাম হয়েছে, যে নিজ আত্মাকে কলুষতা থেকে মুক্ত করতে পেরেছে। (সূরা শামস ৯১:৯-১০)