১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৫
১. আল্লাহকে ভয় করা
পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত অবধি মানুষের দ্বারা এই ধরাদামে যত অন্যায়, অত্যাচার, পাপাচার সংঘটিত হবে বা হচ্ছে, তার মূলে রয়েছে মানুষের মধ্যে আল্লাহভীতির অভাব। আল্লাহভীতির অভাবে মানুষ আজ একে অপরকে পশুর মতো জবাই করছে, পাখির মতো গুলি করছে, সাপ পেটানোর মতো পিটিয়ে নির্দ্বিধায় হত্যা করছে। আল্লাহভীতির অভাবে মানুষ আজ তাঁরই নেয়ামত খেয়ে-পরে তাঁরই ইবাদত বন্দেগী, বিধি-বিধান মানার ক্ষেত্রে বেপরোয়া থাকে। আল্লাহভীতির অভাবে মানুষ তাঁরই জমিনে থেকে, তার চোখের সামনে সিনেমা, নাটক ও মোবাইল, কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট ইন্টারনেটের নোংরা, অশ্লীল পর্নোগ্রাফি নিয়ে মগ্ন থাকে। অথচ মহান আল্লাহ এমন একক সত্ত্বা যিনি নিমিষেই সুনামি, ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রভৃতির মাধ্যমে ধ্বংস করতে পারেন গোটা পৃথিবী। কাজেই সর্বক্ষেত্রে মহান আল্লাহকে ভয় করা জরুরি। যেমন তিনি বলেন,
﴿وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْاۤ أَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ﴾
তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো! আল্লাহ মুত্তাকীদের সাথে থাকেন। (সূরা বাকারাহ ২:১৯৪)
﴿يَاۤ أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصَّادِقِيْنَ﴾
হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো।
(সূরা তাওবা ৯:১১৯)
﴿يَاۤ أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا﴾
হে বিশ্বাসীগণ! আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। (সূরা আহযাব ৩৩:৭০)।
﴿يَاۤ أَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ﴾
হে মানব সমাজ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। (সূরা নিসা ৪:১)
আল্লাহর এ সমস্ত নির্দেশ মোতাবেক সকল পাপাচার থেকে বেঁচে থেকে আল্লাহর নির্দেশের অনুগত হওয়ার মাঝে রয়েছে বিরাট উপকারিতা। যেমন মহান আল্লাহ বলেন,
﴿وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا﴾
যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন।
(সূরা ত্বালাক ৬৫:২)
আল্লাহ আরো বলেন,
﴿وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مِنْ أَمْرِهٖ يُسْرًا﴾
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।
(সূরা ত্বালাক ৬৫:৪)