১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৭
৩৩. পরিবারের কর্তাদের সচেতন হতে হবে
আজ প্রায় প্রত্যেকটি মুসলিম পরিবারে চলছে নোংরামীর অনুশীলন। অসচেতন পিতা-মাতা আধুনিক প্রযুক্তির যন্ত্রগুলো ছেলে-মেয়েদের হাতে তুলে দিয়ে, অশ্লীলতা চর্চার সুযোগ দিয়ে তাদের বুদ্ধি-বিবেক, শ্রদ্ধাবোধ ও মর্যাদা নাশ করছে। কিছু গবেষক বলেন, অশ্লীল চিত্র একজন বাচ্চার মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যহত করে। অন্য এক গবেষণায় বলা হয়েছে, অশ্লীল দৃশ্য নারী ও বাচ্চাদের শোষণ করে, তাদেরকে ছোট করে এবং তাদের মর্যাদা বিনাশ করে। যারা অশ্লীল ভিডিওতে অতি মাত্রায় আসক্ত, তাদের মেধা কমে যায়- এমন তথ্য দিয়েছেন গবেষকরা। তাই সচেতন অভিভাবকদের বলছি, পরিবারে নোংরামীর চর্চা চিরতরে বন্ধের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ বলেন,
﴿يَاۤ أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْاۤ أَنْفُسَكُمْ وَأَهْلِيْكُمْ نَارًا﴾
হে বিশ্বাসীগণ! তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। (সূরা তাহরীম ৬৬:৬)
স্মরণ রাখা ভালো যে, আপনার কারণে যদি পরিবার বিপথে চলে যায়, অশ্লীলতায় নিমগ্ন থাকে তাহলে এটাই আপনার জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হবে। রাসূল ﷺ বলেন,
ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِمُ الْجَنَّةَ : مُدْمِنُ الْخَمْرِ ، وَالْعَاقُّ ، وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخُبُثَ
তিন শ্রেণির মানুষের জন্য আল্লাহ তা’আলা জান্নাতকে হারাম করেছেন। সর্বদা মদপানকারী, পিতা-মাতার অবাধ্য সন্তান ও দাইয়ূস (যে তার স্ত্রী, কন্যা ও বোনকে অশ্লীলতা ও নোংরামী চর্চার সুযোগ দিয়েছে)। [আহমাদ হা/৬১৮০, মিশকাত হা/৩৬৫৫, নাসাঈ হা/২৫৬২, সহীহুল জামে হা/৩০৭১।]
সম্মানিত অভিভাবকবৃন্দ! রাসূল ﷺ আপনার ব্যাপারে বলেন,
وَالرَّجُلُ رَاعٍ عَلٰى أَهْلِ بَيْتِهٖ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهٖ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلٰى أَهْلِ بَيْتِ زَوْجِهَا وَوَلَدِهٖ وَهِىَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا
পুরুষ (বা স্বামী) তার পরিবারের দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে। স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল, কাজেই সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে। [বুখারী হা/২৪০৯, ২৫৫৪, মুসলিম হা/১৮২৯, তিরমিযি হা/১৭০৫, আবু দাউদ ২৯২৮, আহমাদ হা/৪৪৮১।]