১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
১. মানুষ পশুর স্বভাব গ্রহণ করছে
মহান আল্লাহ মানুষের ব্যাপারে বলেন,
﴿لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِيْۤ أَحْسَنِ تَقْوِيْمٍ﴾
নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম অবয়বে। (সূরা তীন ৯৫:৪)
অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْۤ اٰدَمَ﴾
নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদামন্ডিত করেছি। (সূরা ইসরা ১৭:৭০)
মূলত আল্লাহ সকল সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দু’টি কারণে-
১. কামনা-বাসনা ও বুদ্ধি-চেতনার দিক দিয়ে।
২. ঈমান ও সৎকর্মশীলতার দিক দিয়ে। [মুহাম্মাদ আসাদুলস্নাহ আল-গালিব, ‘তাফসীরুল কুরআন ৩০ তম পারা’ পৃ. ৩৬৮।]
কিন্তু আজ অধিকাংশ মানুষ নোংরামী, অশ্লীলতা, পর্নোগ্রাফির আগ্রাসনের শিকার হয়ে প্রতিনিয়ত ঈমান হারা হচ্ছে, সৎকর্মের কথা ভুলে যাচ্ছে এবং পশুর মতো আচরণ করছে। পশু যেমন একটা অন্যটাকে ধরে খায়, প্রকাশ্যে যৌনাচারে লিপ্ত হয়, যা ইচ্ছা তাই করে। শ্রেষ্ঠ সৃষ্টি মানুষও দিন দিন অনুরূপ হয়ে উঠছে। এমন বৈশিষ্ট্যের মানুষই আল্লাহর সৃষ্টিসমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম।