১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৬
৩৮. বর্ষবরণ ও বিয়ের অনুষ্ঠানে নারীরা শয়তানের বেশ ধরছে
নারীরা বর্ষবরণে দিন দিন নির্লজ্জ হয়ে উঠছে। ফলে বর্ষবরণে অশ্লীলতার চিত্র প্রকট আকার ধারণ করছে। বর্তমানে ইংরেজি ও বাংলা নববর্ষের চিত্র অত্যন্ত ভয়াবহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে প্রায় সর্বস্তরের মানুষ এ দিনগুলো পালনে উন্মত্ত হয়ে পড়ছে। মেয়েরা অর্ধনগ্ন, অশালীন, অমার্জিত, পোশাক পরে এ দিনগুলোতে ঘর থেকে বের হচ্ছে। অথচ আল্লাহ বলেন,
﴿وَقَرْنَ فِيْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُوْلٰى﴾
তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, জাহেলি যুগের মতো চোখ ঝলসানো প্রদর্শনী করে বেড়িয়ো না। (সূরা আহযাব ৩৩:৩৩)
আল্লাহর এ নির্দেশ থাকার পরেও আল্লাহর এক শ্রেণির নারীরা তথাকথিত পহেলা বৈশাখের ফিনফিনে হলুদ ও সাদা শাড়ি পরে পেট, পিঠ, গলা, বুক বের করে, শরীরের উঁচু-নিচু অংশ প্রকাশ করে, উটের কুঁজের মতো মাথায় খোপা বেঁধে, বিউটি পার্লারে গিয়ে রং-বেরংয়ে সেজে ও আতর-সেন্ট মেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, স্পট, উদ্যান-পার্কে ঘুরে সুবাস বিলি করে বেড়াচ্ছে এবং হাজারও পুরুষকে তারা আকৃষ্ট করছে। ফলে তারা যৌন হয়রানী, লাঞ্ছিত, অপমানিত ও সম্ভ্রমহানীর শিকার হচ্ছে। মুক্তমনা বৈশাখী প্রেমিরা লাগামহীনভাবে চলা-ফেরার কারণে পৃথিবীতে যেমন লাঞ্ছনার শিকার হচ্ছে পরকালেও তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহর রাসূল ﷺ ঐ শ্রেণির নারীদেরকে ব্যভিচারিণী ও জাহান্নামী বলেছেন। যেমন হাদিসে এসেছে-
قَالَ رَسُولُ اللهِ : أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ ، فَمَرَّتْ بِقَوْمٍ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ زَانِيَةٌ
রাসূলুল্লাহ ﷺ বলেন, কোন রমণী যদি সুগন্ধি ব্যবহার করে কোন মজলিসের পাশ দিয়ে যায়, তাহলে সে হলো ব্যভিচারিণী। [. তিরমিযী হা/২৭৮৩, মুসনাদে আহমাদ হা/১৯৯৪৮, ছহীহ ইবনু খুজাইমা হা/১৬৮১।]
তিনি আরো বলেন,
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
দু’শ্রেণির মানুষ জাহান্নামী। যাদেরকে আমি দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণি হচ্ছে এমন লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লম্বা চাবুক। যা দিয়ে তারা মানুষকে অযথা প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণি হচ্ছে এমন মহিলা যারা হবে কাপড় পরিহিতা, অথচ উলঙ্গ। অন্যকে (পুরুষকে) আকর্ষণকারিণী এবং নিজেও হবে অন্যের প্রতি আকৃষ্টা। তাদের মাথা হবে খুরাসানী উটের ঝুলে পড়া কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি তার সুগন্ধও পাবে না। অথচ তার সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। [. মুসলিম হা/২১২৮।]