hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

১৮. আর্থিক ক্ষতি হচ্ছে

বর্তমানে পর্নোগ্রাফির অশ্লীলতা দেখতে অভ্যস্ত ভ্যানচালক, রিকশাচালক, ছাত্র-শিক্ষক, জ্ঞানী-মূর্খসহ প্রায় সকল শ্রেণির মানুষ। এজন্য তারা ইন্টারনেটের কানেকশন ও এমবি কার্ড কিনতে ব্যয় করছে শত শত টাকা। ২০১১ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে যে, সারা বিশ্বে পর্নো দেখায় ব্যয় হচ্ছে ১৫০ মিলিয়ন ডলার। এরই মাধ্যমে আমাদের জান ও মালের শত্রুরা আমাদেরকে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করে লাভবান হচ্ছে।