hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

১২. কোন পাপকেই তুচ্ছ মনে করা যাবে না

পর্নোগ্রাফির পাপসহ যে কোন পাপকে তুচ্ছজ্ঞান করা ঠিক নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, নবী করীম ﷺ বলেছেন,

إِنَّ الْمُؤْمِنَ يَرٰى ذُنُوبَهٗ كَأَنَّهٗ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ وَإِنَّ الْفَاجِرَ يَرٰى ذُنُوبَهٗ كَذُبَابٍ مَرَّ عَلٰى أَنْفِهٖ فَقَالَ بِهٖ هٰكَذَا

একজন মুমিন তার পাপকে এতটাই ভয়াবহ মনে করে, যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, আর সে পাহাড়টা তার উপর ধসে পড়ার ভয় করছে। কিন্তু পাপাচারী ব্যক্তি তার পাপকে তার নাকের উপর বসা মাছির মতো মনে করে (যাকে সে হাত দিয়ে তাড়িয়ে দেয়)। রাসূলুল্লাহ ﷺ তার নাকের উপর হাত নিয়ে ইশারায় তা বুঝিয়ে দিলেন। [বুখারী হা/৬৩০৮।]