১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
জুমু‘আর সালাত আদায় করার হুকুম
জুমু‘আর সালাত আদায় করা প্রত্যেক বালিগ মুসলিম পুরুষের উপর ফরয। কেননা আল্লাহ তা‘আলা বলেন,
﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِذَا نُوْدِيَ لِلصَّلَاةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللهِ وَذَرُوا الْبَيْعَؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ‐ فَاِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللهِ وَاذْكُرُوا اللهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ﴾
হে মুমিনগণ! জুমু‘আর দিন যখন সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ করো, এটাই তোমাদের জন্য উত্তম- যদি তোমরা জানতে। অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। আর তোমরা আল্লাহকে অধিক হারে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা জুমু‘আ- ৯, ১০)
হাদীসে এসেছে,
عَنْ حَفْصَةَ عَنِ النَّبِىِّ - قَالَ : عَلٰى كُلِّ مُحْتَلِمٍ رَوَاحُ الْجُمُعَةِ
হাফসা (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেন, প্রত্যেক সাবালক পুরুষের জন্য জুমু‘আর সালাতে উপস্থিত হওয়া ওয়াজিব। [নাসাঈ, হা/১৩৭১; আবু দাউদ, হা/৩৪২; সহীহ ইবনে খুযায়মা, হা/১৭২১; সহীহ ইবনে হিববান, হা/১২২০; বায়হাকী, হা/৫৩৬৭; জামেউস সগীর, হা/৭৪৮৪।]
তবে ক্রীতদাস, মহিলা, নাবালক ও অসুস্থ ব্যক্তির উপর জুমু‘আর সালাতে উপস্থিত হওয়া আবশ্যক নয়। কেননা হাদীসে এসেছে,
عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنِ النَّبِىِّ -- - قَالَ الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلٰى كُلِّ مُسْلِمٍ فِىْ جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً عَبْدٌ مَمْلُوْكٌ أَوِ امْرَأَةٌ أَوْ صَبِىٌّ أَوْ مَرِيْضٌ
তারেক ইবনে শিহাব (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেছেন, জামা‘আতের সাথে জুমু‘আর সালাত আদায় করা প্রতিটি মুসলিমের উপর আবশ্যক। তবে চার প্রকার লোক ব্যতীত। তারা হলো- ক্রীতদাস, মহিলা, নাবালক ও অসুস্থ ব্যক্তি। [আবু দাউদ, হা/১০৬৯; মুস্তাদরাকে হাকেম, হা/১০৬২; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৫৭৮৭।]