১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৯
পূজা অনুষ্ঠানে যোগদান
আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা অনুষ্ঠান সংঘটিত হয়। এসব অনুষ্ঠানে হাতের তৈরি মূর্তি বানিয়ে ঐ মূর্তিকে সম্মান দেয়া হয় এবং তার পূজা করা হয়। অথচ মূর্তিপূজা করা হারাম এবং স্পষ্ট শিরক। ইবরাহীম (আঃ) সারাটি জীবন মূর্তিপূজার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। যখন মক্কা বিজয় হলো তখন কাবাঘরে ৩৬০টি মূর্তি ছিল। আল্লাহর নবী ﷺ সবগুলো মূর্তি ভেঙে দিয়েছিলেন।
মুশরিকদের জন্য আল্লাহ তা‘আলা জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন,
﴿اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللهِ فَقَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَاْوَاهُ النَّارُؕ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ اَنْصَارٍ﴾
যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। (ফলে) তার আবাস হবে জাহান্নাম। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই। (সূরা মায়েদা– ৭২)
এসব অনুষ্ঠান বিজাতীরা পালন করে থাকে বলে কোন মুসলিমের জন্য এসব অনুষ্ঠানে যোগদান করা এবং এতে কোন ধরনের সাহায্য-সহযোগিতা করা জায়েয নয়। কারণ আল্লাহ তা‘আলা পাপ কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন। যদি শিরক ও বিদআত সংক্রামত্ম কোন অনুষ্ঠানের পাশ দিয়ে মুমিনকে যেতে হয়, তাহলে সে নিজের সম্মান বজায় রেখে পাশ কাটিয়ে চলে যাবে। আল্লাহর প্রিয় বান্দারা এমনি হয়ে থাকেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেন,
﴿وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَ وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا﴾
যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন তারা কোন অযথা বিষয়ের সম্মুখীন হয়ে যায়, তখন একান্ত ভদ্রতার সাথে সেখান থেকে কেটে পড়ে।
(সূরা ফুরকান- ৭২)