hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

শবে বরাতের করণীয় বিষয়সমূহ

এ উপলক্ষে মুসলিম হিসেবে প্রত্যেকের উপর কিছু করণীয় রয়েছে। যেমন-

১. শবে বরাত সম্পর্কে জানা :

যেকোন ইবাদাতের উপর আমল করার জন্য প্রধান করণীয় হচ্ছে সে সম্পর্কে আগে জানা। কেননা কোন বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিভ্রামিত্মতে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর শবে বরাতের বিষয়টি এমনিতেই বিতর্কিত। সুতরাং এ সম্পর্কে জানা অত্যাবশ্যক।

২. শবে বরাত সম্পর্কে মানুষকে সতর্ক করা :

প্রতিটি মুসলিমের দায়িত্ব হচ্ছে, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। সুতরাং যেসব লোক শবে বরাত পালন করবে তাদেরকে এ ব্যাপারে যথাসাধ্য সতর্ক করতে হবে। যাতে করে মুসলিম সমাজ থেকে শবে বরাতে সংঘটিত বিদআতসমূহ দূর হয়ে যায়।

৩. শাবান মাসের করণীয় বিষয়সমূহ পালন করা :

শবে বরাত যেহেতু শাবান মাসেই পালন করা হয়, সুতরাং আমাদের উচিত শাবান মাসের সুন্নাত ইবাদাতসমূহ পালন করা। যাতে করে এর অসীলায় অশেষ সওয়াব অর্জন করা যায়। সামনে শাবান মাসের করণীয় সম্পর্কে আলোচনা করা হবে- ইনশাআল্লাহ।