১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
আলোচিত রাত ও দিনসমূহ
প্রতিটি জাতির মধ্যেই বিশেষ কিছু রাত ও দিন রয়েছে, যেগুলো তারা বিশেষভাবে পালন করে থাকে। যেমন- খ্রিস্টানদের জন্য রয়েছে শনিবার, বড় দিন, থার্টি ফাস্ট নাইট ইত্যাদি। ইয়াহুদিদের জন্য রয়েছে রবিবার, আশুরায়ে মুহাররম ইত্যাদি। মুসলিমদের জন্য রয়েছে শুক্রবার দিন, ঈদের দিন, আরাফার দিন ইত্যাদি। পৃথিবীতে এ তিনটি জাতিই হচ্ছে আসমানী কিতাবপ্রাপ্ত। কিন্তু ইয়াহুদি ও খ্রিস্টানরা তাদের দ্বীনকে বিকৃত করে ফেলেছে। সুতরাং তারা যেসব দিবস গুরুত্বের সাথে পালন করে থাকে, সেগুলো তাদের বিকৃত ধর্মের ভিত্তিতেই। ফলে সেগুলো বিভিন্ন ধরনের বেহায়াপনা ও কুসংস্কারে পরিপূর্ণ। কোন মুসলিমের জন্য সেগুলোতে অংশগ্রহণ করা বৈধ নয়। মুসলিমদের জন্য কেবল সেসব দিন ও রাতগুলো বিশেষভাবে পালন করা বৈধ রয়েছে, যেগুলোর ব্যাপারে কুরআন ও সহীহ হাদীসের স্পষ্ট নির্দেশনা রয়েছে। নিম্নে এসব গুরুত্বপূর্ণ দিন ও রাতসমূহ সম্পর্কে আলোচনা করা হবে- ইনশাআল্লাহ।