১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
সর্বক্ষেত্রে সুন্নাতের অনুসরণই নবী ﷺ এর ভালোবাসার নিদর্শন
রবিউল আওয়াল মাস নবী ﷺ এর জন্মের মাস। এ মাসে মুসলিমদের যদি কিছু করারই থাকে, তাহলে এমন কিছু করতে হবে, যাতে শিরক ও বিদআত নেই। এ মাসে নবী ﷺ এর জীবন চরিত নিয়ে আলোচনা করা যায়, তবে এতে বাড়াবাড়ি করা যাবে না। সঠিকভাবে যা প্রমাণিত আছে, তাই আলোচনা করতে হবে এবং এ থেকে শিক্ষা নিয়ে নবী ﷺ এর আদর্শকে বাসত্মবায়ন করতে হবে। শুধুমাত্র ‘‘ইয়া নাবী সালামু আলাইকা’’ এ ধরনের বাক্য বলে নবী ﷺ এর প্রতি শ্রদ্ধাভক্তি দেখিয়ে অনুষ্ঠান শেষে মিষ্টি খেয়ে আনন্দ-ফূর্তি করলে নবী ﷺ-কে সত্যিকারের ভালোবাসা হয় না। বরং নবী ﷺ-কে সত্যিকারার্থে ভালোবাসতে হলে ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যমত্ম সর্বক্ষেত্রেই নবী ﷺ এর আদর্শ বাসত্মবায়ন করতে হবে। চলা-ফেরা, উঠা-বসা, ঘুম-নিদ্রা, খাওয়া-দাওয়া, আচার-ব্যবহার, লেন-দেন ইত্যাদি সবকিছুতেই নবী ﷺ এর সুন্নাতের পুরোপুরি অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে নবী ﷺ এর প্রতি ভালোবাসার নিদর্শন। আল্লাহ তা‘আলা বলেন,
﴿قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ﴾
বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। (সূরা আলে ইমরান- ৩১)
অপর আয়াতে আল্লাহ তা‘আলা বলেন,
﴿لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُو اللهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللهَ كَثِيْرًا﴾
তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের দিনকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহযাব- ২১)