hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

সফর মাস আখেরী চাহার শোম্বা

‘আখেরী চাহার শোম্বা’ শব্দটি ফারসী ভাষার শব্দ। বাংলা ভাষায় এর অর্থ হয় শেষ বুধবার। প্রচলিত অর্থে সফর মাসের শেষ বুধবারকে আখেরী চাহার শোম্বা নামে অভিহিত করা হয়। বলা হয়ে থাকে যে, সফর মাসের শেষ বুধবারে নাকি রাসূলুল্লাহ ﷺ রোগ থেকে মুক্তি পেয়েছিলেন।

এ আকীদা পোষণ করে মুসলিম সমাজের অনেক লোক এ দিনটিকে একটি পালনীয় দিন হিসেবে নির্ধারণ করে অনেক কিছুই করে থাকে। যেমন- আনন্দ-উৎসবের আয়োজন করা, জাঁকজমকের সাথে মিলাদ-মাহফিলের আয়োজন করা, শিরনী বিতরণ করা, গরীব-মিসকীনকে খাওয়ানো, দু‘আ ও দরূদ অনুষ্ঠানের আয়োজন করা ইত্যাদি।

অতএব আখেরী চাহার শোম্বা পালনের সঠিক ইতিহাস ও কোন দলীল নেই। নবী ﷺ এর সবচেয়ে কাছের মানুষ যারা ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাঁরাও এই দিনকে কোন সময় পালন করেছেন মর্মে কোন দলীল পাওয়া যায় না। সুতরাং এ দিনকে কেন্দ্র করে ইবাদাত হিসেবে যা কিছু করা হবে, তা বিদআতে পরিণত হবে।