hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

এ দিনের গুরুত্ব

প্রাচীনকাল থেকেই এ দিনটি ছিল অত্যমত্ম গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি দিন। জাহেলী যুগের লোকেরাও এ দিনটিকে গুরুত্ব দিত। রাসূলুল্লাহ ﷺ রমাযান মাসের রোযা ফরয হওয়ার পূর্ব পর্যন্ত এ দিনে বাধ্যতামূলকভাবে রোযা রাখতেন এবং সাহাবীদেরকেও রোযা রাখতে বলতেন। [সহীহ বুখারী, হা/২০০২; আবু দাউদ, হা/২৪৪৪; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৮১৯২; তিরমিযী, হা/৭৫৩; সুনানে দারেমী, হা/১৭৬৩; সহীহ ইবনে হিববান, হা/৩৬২১; মুস্তাখরাজে আবু আওয়ানা, হা/২৩৯৩; মুসনাদে আহমাদ, হা/২৪২৩০।] আর ইয়াহুদিরা এ দিনকে প্রতি বছর ঈদ হিসেবে পালন করত এবং রোযা রাখত। [সহীহ মুসলিম, হা/১১৩১; বায়হাকী, হা/৮১৯৭।] অতঃপর যখন মুসলিমদের উপর রমাযান মাসের রোযা ফরয হয়ে যায়, তখন রাসূলুল্লাহ ﷺ এ দিনের রোযা রাখতে কাউকে বাধ্য করতেন না। ফলে এরপর থেকে যারা নফল হিসেবে এ দিনের রোযা রাখতে চাইতেন, তারা রোযা রাখতেন; আর যারা চাইতেন না তারা ছেড়ে দিতেন।