১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
আইয়ামে বীয
প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের দিনগুলোকে আইয়ামে বীয বলা হয়। এ দিনগুলোর বিশেষ ফযীলত রয়েছে। এ তিনটি দিনে রোযা রাখা অনেক সওয়াবের কাজ। একদা রাসূলুল্লাহ ﷺ আবু যর (রাঃ)-কে বললেন,
يَا أَبَا ذَرِّ إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَصُمْ ثَلَاثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ
হে আবু যর! তুমি যখন প্রতি মাসে তিনদিন রোযা রাখবে তখন ১৩, ১৪ ও ১৫ তারিখে রোযা রাখো। [তিরমিযী, হা/৭৬১; সহীহ ইবনে খুযায়মা, হা/২১২৮; বায়হাকী, হা/৮২২৮; জামেউস সগীর, হা/৬৭৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১০৩৮; মিশকাত, হা/২০৫৭।]
আবু যর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে তিনদিন রোযা রাখল সে যেন সারা বছরই রোযা রাখল। এর সত্যতাস্বরূপ তিনি আল্লাহ তা‘আলার কিতাবের এ আয়াতটি পাঠ করেন,
﴿مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ أَمْثَالِهَا﴾
যে ব্যক্তি একটি নেক আমল করবে, এর বিনিময়ে সে দশটি নেকী পাবে। (সূরা আনআম- ১৬০)। [তিরমিযী, হা/৭৬২; ইবনে মাজাহ, হা/১৭০৮; নাসাঈ, হা/২৭১৭; সহীহ ইবনে হিববান, হা/৩৬৫৯।]
একদিন দশদিনের সমান এবং তিনদিন এক মাসের সমান। এভাবে প্রতি মাসে তিনটি রোযা রাখলে পূর্ণ ১ বছর রোযা রাখার সমান সওয়াব পাওয়া যায়।