১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
শবে মিরাজ উপলক্ষে বিদআতী আমলসমূহ
শবে মিরাজ উপলক্ষে রাসূলুল্লাহ ﷺ অথবা সাহাবীদের থেকে নির্দিষ্ট কোন আমল প্রচলিত না থাকলেও বর্তমানে আমাদের সমাজে নানা ধরনের আমলের প্রচলন রয়েছে। যেমন- বিশেষ সালাত আদায় করা, বিশেষ রোযা রাখা, মিলাদ মাহফিলের আয়োজন করা, রাত্রি জাগরণ করা, আনন্দোৎসব করা, শিরনী বিতরণ করা, ওয়াজ মাহফিলের আয়োজন করা, খাওয়া-দাওয়ার আয়োজন করা, মসজিদ আলোকসজ্জা করা ইত্যাদি।
যেহেতু এ দিবস উপলক্ষে ইসলামে কোন আমলের কথা উল্লেখ নেই, সুতরাং এগুলো বিদআতী আমল হিসেবে গণ্য হবে। নিম্নে বিশেষ কয়েকটি আমলের পর্যালোচনা করা হলো :
১. সালাতুর রাগায়িব আদায় করা :
আমাদের সমাজে সালাতুর রাগায়িব নামে এক প্রকার সালাতের প্রচলন রয়েছে। এটি মূলত রজব মাসকে কেন্দ্র করে আদায় করা হয়ে থাকে। তবে মিরাজের রাত্রিতে এটি বিশেষভাবে আদায় করা হয়ে থাকে। অথচ ইসলামে এর কোন ভিত্তি নেই। কিছু জাল হাদীসের ভিত্তিতে কিছু বিদআতী লোক এসব পালন করে থাকে। এটি সর্বপ্রথম চালু হয়েছিল ৪৮০ হিজরী সনে ফিলিসিত্মনে। [আল হাওয়াদিস ওয়াল বিদা- ১২২ পৃঃ।]
ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন,
صَلَاةُ الرَّغَائِبِ بِدْعَةٌ بِإِتِّفَاقِ اَئِمَّةِ الدِّيْنِ لَمْ يُسَنَّهَا رَسُوْلُ اللهِ وَلَا أَحَدٌ مِّنْ خُلَفَائِه وَلَا أسْتَحَبَّهَا أَحَدٌ مِّنْ أَئِمَّةِ الدِّيْنِ كَمَالِكٍ وَالشَّافِعِيْ وَأَحْمَدَ وَأَبِيْ حَنِيْفَةَ وَالثَّوْرِىِّ وَالْأَوْزَاعِىْ وَاللَّيْثِ وَغَيْرِهِمْ وَالْحَدِيْثُ الْمَرْوِيُّ فِيْهَا كَذِبٌ بِإِجْمَاعِ أَهْلِ الْمَعْرِفَةِ بِالْحَدِيْثِ
সকল ইমামের ঐক্যমতে সালাতুর রাগায়িব বিদআত। কারণ রাসূলুল্লাহ ﷺ বা তার কোন খলীফার মধ্যে কেউই এটা চালু করেননি এবং ইমামদের মধ্য হতে কোন ইমাম যেমন- ইমাম মালিক, শাফেঈ, আহমাদ, আবু হানীফা, সাওরী, আওযাঈ, লায়স ইত্যাদি কেউই এটা পছন্দ করেননি। আর এ সম্পর্কিত যে হাদীসগুলো বর্ণনা করা হয় সেগুলো মুহাদ্দিসগণের ঐক্যমতে মিথ্যা ও বানোয়াট। [মাজমু ফাতাওয়া ২৩/১৩৪ পৃঃ।]
২. শবে মিরাজ উপলক্ষে রোযা রাখা :
শবে মিরাজকে কেন্দ্র করে যেসব রোযা পালন করা হয়, সেগুলোও বিদআতী আমলের অমত্মর্ভুক্ত। কেননা এ ধরনের কোন আমল রাসূলুল্লাহ ﷺ অথবা সালফে সালেহীনদের থেকে প্রমাণিত নেই। এ সংক্রামত্ম যত হাদীস রয়েছে সেগুলো মুহাদ্দিসগণের মতে মিথ্যা ও বানোয়াট। ইবনে হাজার আল-আসকালানী (রহ.) বলেন,
لَمْ يَرِدْ فِىْ فَضْلِ شَهْرِ رَجَبَ ، وَلَا فِىْ صِيَامِه ، وَلَا فِىْ صِيَامِ شَيْئٍ مِنْهُ مُعَيَّنٌ ، وَلَا فِىْ قِيَامِ لَيْلَةٍ مَخْصُوْصَةٍ فِيْهِ حَدِيْثٌ صَحِيْحٌ يُصْلِحُ لِلْحُجَّةِ
রজব মাসের ফযীলত এবং সে মাসে রোযা রাখার ফযীলত বর্ণনায় অথবা এ মাসের কোন নির্দিষ্ট দিনে রোযা রাখা বা রাত্রি জাগরণ সম্পর্কে দলীল উপস্থাপনের উপযুক্ত কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি। [আল-বিদা আল-হাওলিয়া- ২১৪ পৃঃ।]
৩. শবে মিরাজ উপলক্ষে অনুষ্ঠান পালন :
শবে মিরাজ উপলক্ষে যেকোন অনুষ্ঠান তথা মসজিদ আলোকসজ্জা করা, খাওয়া-দাওয়া করা, জনসভার আয়োজন করা ইত্যাদি আমলসমূহ ইসলামে অবৈধ। শাইখ ইবনে বায (রহ.) বলেন, কোন মুসলিমের জন্য মিরাজের রজনীকে কেন্দ্র করে কোন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা বৈধ নয়। কারণ নবী ﷺ ও তাঁর সাহাবীগণ মিরাজের রাতকে কেন্দ্র করে কোন প্রকার অনুষ্ঠান পালন করেননি এবং বিশেষ কোন ইবাদাতও করেননি। অতএব এগুলো যদি প্রকৃতপক্ষেই শরীয়তসম্মত কোন কাজ হত, তাহলে অবশ্যই নবী ﷺ স্বীয় উম্মতের জন্য তার কথা বা কাজের মাধ্যমে প্রকাশ করতেন এবং সাহাবীগণ তা বর্ণনা করতেন। যেহেতু এ সকল অনুষ্ঠান বা ইবাদাতের সাথে তাঁদের কোন সম্পর্ক নেই, সুতরাং এটা এক নিকৃষ্ট বিদআত, যা হতে বিরত থাকা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। [আল-বিদা ওয়াল মুহদাসাত- ৫৮৯-৯০।]