hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

শবে মিরাজ উপলক্ষে বর্জনীয়

রাসূলুল্লাহ ﷺ অথবা সাহাবীগণ এ দিবস উপলক্ষে বিশেষ কোন ইবাদাত অথবা আমল চালু করে যান নাই। উপরমত্মু এটি কবে সংঘটিত হয়েছিল, তাঁরা সে সম্পর্কেও সঠিক ধারণা দিয়ে যান নাই। যার কারণে এর তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ লক্ষ্য করা যায়। কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে, বর্তমানে মুসলিমদের মধ্যে বিশেষ করে আমাদের উপমহাদেশে এ দিবসটিকে খুব জাঁকজমক সহকারে পালন করা হচ্ছে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে, এ রাতকে কেন্দ্র করে যেসব শরীয়তবিরোধী কাজ হয় সেগুলো সর্বদা বর্জন করে চলা। যেমন,

১. বিশেষ ইবাদাত না করা :

ইতিপূর্বেই প্রমাণিত হয়েছে যে, শবে মিরাজ উপলক্ষে যেসব ইবাদাত পালন করা হয়, সেগুলো বিদআত। সুতরাং আমাদের উচিত সেসব ইবাদাত বর্জন করা।

২. পাপ কাজ থেকে বিরত থাকা :

রাসূলুল্লাহ ﷺ যখন জাহান্নাম দেখেছিলেন তখন তিনি কিছু কিছু পাপীর শাসিত্ম দেখতে পেয়েছিলেন। যেমন- চুরির শাসিত্ম, মিথ্যা বলার শাসিত্ম, যিনার শাসিত্ম ইত্যাদি। সুতরাং আমাদের করণীয় হচ্ছে এসব পাপকাজসহ অন্যান্য সকল পাপকাজ থেকে বিরত থাকা। যাতে করে আমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকতে পারি।

৩. তারিখ নির্দিষ্ট না করা :

মিরাজ কবে সংঘটিত হয়েছিল- এ ব্যাপারে যেহেতু নির্ভরযোগ্য কোন বর্ণনা পাওয়া যায় না, সুতরাং এ ক্ষেত্রে বাড়াবাড়ি করে কোন ধরনের তারিখ নির্দিষ্ট করা ঠিক নয়।

৪. আনুষ্ঠানিকতা না করা :

ইতিপূর্বে এটা প্রমাণিত হয়েছে যে, শবে মিরাজ উপলক্ষে যাবতীয় আনুষ্ঠানিকতা বিদআত। সুতরাং আমাদের কর্তব্য হলো সেসব আনুষ্ঠানিকতা বর্জন করা।