hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

শবে বরাত পালন সম্পর্কে আলেমগণের অভিমত

শাইখ আবদুল্লাহ বিন বায (রহ.) এর অভিমত :

শাইখ আবদুল্লাহ বিন বায (রহ.) শবে বরাত সম্পর্কে বলেন, বর্তমানে প্রচলিত বিদআতসমূহের মধ্যে একটি বিদআত হচ্ছে শবে বরাত পালন করা ও এ দিনে সিয়ামরত থাকা। কিছু সংখ্যক লোক ধর্মের নামে এটা চালু করে দিয়েছে অথচ এর সমর্থনে যেসব হাদীস পেশ করা হয়, তার কোনটার উপরই নির্ভর করা যায় না। এর মধ্যে অনেকগুলোই বানোয়াট ও জাল হাদীস।

শবে বরাতকে কেন্দ্র করে মুসলিম সমাজে যে আকীদাগত বিভ্রামিত্মর সৃষ্টি হয়েছে তা আরো মারাত্মক।

সামাজিকভাবে শবে বরাতকে একটি উৎসবে পরিণত করে বাড়ি, মসজিদ ও কবরস্থান আলোকসজ্জা করা, ঘরে ঘরে হালুয়া-রুটির ব্যবস্থা করা, পটকাসহ বিভিন্ন ধরনের আগুনের খেলায় মেতে ওঠা, দলবদ্ধভাবে কবরস্থান যিয়ারত করা, কুরআন খতম করা ইত্যাদি আয়োজন সবই অন্ধ অনুকরণ, সীমালঙ্ঘন, ব্যয়বহুল ও অনাচার। [আত-তাহযীরুল মিনাল বিদআত, হাফেয মুঃ মাওঃ রুহুল আমীন কর্তৃক বাংলা অনুবাদকৃত বই এর ১৯ ও ২৬ পৃঃ ; সাপ্তাহিক আরাফাত ৩১ বর্ষ ৩০তম সংখ্যা।]

শাইখ মুহাম্মাদ বিন জামিল যাইনু (রহ.) এর অভিমত :

শাইখ মুহাম্মাদ বিন জামিল যাইনু (রহ.) বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মিলাদ পড়া, শবে মিরাজ ও ১৫ই শাবানের রাতে ইবাদাত বন্দেগী করে কাটানো (এগুলো বিদআত)। [ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামী দিক নির্দেশনা ৪৬ পৃঃ।]