hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

শবে বরাতের বর্জনীয় বিষয়সমূহ

শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক আমল চালু রয়েছে, যা থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্য কর্তব্য। কেননা সওয়াবের নিয়তে এ রাতকে কেন্দ্র করে যেসব আমল করা হয়ে থাকে, সেগুলো বিদআত। আর বিদআত যে কত জঘন্য অপরাধ তা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা এগুলো থেকে দূরে থাকব এবং মানুষকেও দূরে রাখার চেষ্টা করব। যেমন,

১. এ রাতে মিলাদ মাহফিলের আয়োজন করা,

২. সারা রাত্রি জাগরণ করা,

৩. এ রাতে আনন্দোৎসব পালন করা,

৪. এ উপলক্ষে শিরনী বিতরণ করা,

৫. এ রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা,

৬. এ রাতে খাওয়া-দাওয়ার আয়োজন করা,

৭. মসজিদ আলোকসজ্জা করা :

আমাদের সমাজে দেখা যায় যে, শবে বরাত আসলেই মসজিদগুলোকে আলোকসজ্জা করা হয়। অথচ এটি কোনভাবেই শরীয়তসম্মত নয়।

৮. হালুয়া-রুটি খাওয়া :

শবে বরাত উপলক্ষে সমাজে প্রচলিত অন্যতম একটি বিদআত হচ্ছে বিশেষ বিশেষ আকৃতিতে রুটি বানানো এবং সবাই মিলে ভক্ষণ করা। অথচ এমন রীতি ইসলামের সোনালী যুগে ছিল না।