hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

শাবান মাস শবে বরাত

শব ( شَبْ ) শব্দটি ফারসী, যার অর্থ হচ্ছে রাত। আর বরাত ( بَرَاءَةٌ ) শব্দটি আরবি ও ফারসী উভয় ভাষা থেকেই ব্যবহৃত হয়। আরবি হলে এর অর্থ হবে সম্পর্কচ্ছেদ করা অথবা মুক্তি লাভ করা। সুতরাং শবে বরাত এর অর্থ হবে সম্পর্কচ্ছেদের রাত বা মুক্তি লাভ করার রাত। আর যদি বরাত শব্দটি ফারসী ভাষা থেকে ধরা হয়, তাহলে শবে বরাত এর অর্থ হবে সৌভাগ্যের রাত। প্রচলিত অর্থে শাবান মাসের ১৫ তারিখে উদযাপিত দিবসকেই শবে বরাত বলা হয়।