hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

লাইলাতুল কদর

আরবি ভাষায় لَيْلَةٌ (লাইলাতুন) অর্থ হলো রাত। আর ক্বাফ বর্ণে যবর ও দাল বর্ণে সাকিন দিয়ে اَلْقَدْرُ ‘আলক্বাদ্র’ শব্দের অর্থ হলো- সম্মান ও মর্যাদা। এদিক থেকে লাইলাতুল কদর এর অর্থ হলো সম্মানিত ও মহিমান্বিত রজনী।

আবার দাল বর্ণে যবর দিয়ে ‘ক্বাদারুন’ শব্দের অর্থ হলো পরিমাপ করা, নির্ধারণ করা। এ হিসেবে লাইলাতুল কদর অর্থ হলো, ভাগ্য রজনী, তাকদীরের ফায়সালা করার রাত ইত্যাদি।

কদরের রাত আল্লাহ তা‘আলার এক বিশেষ নিয়ামত। এ রাতের রয়েছে বিশেষ সম্মান ও ফযীলত। এ রাতের নামে পবিত্র কুরআনে একটি সূরা রয়েছে।