hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

জন্ম ও মৃত্যুবার্ষিকী

অনেকে তার পিতা-মাতা বা কোন জ্ঞানীগুণী আত্মীয়-স্বজন অথবা কোন পীর আউলিয়া বা কোন রাজনৈতিক নেতার জন্মদিন ও মৃত্যুবার্ষিকী খুব ধুমধামের সাথে পালন করে থাকে। এসব দিনকে কেন্দ্র করে কুরআন পাঠ, দু‘আ অনুষ্ঠান, মিলাদ মাহফিল ইত্যাদির আয়োজনও করা হয়। অথচ ইসলামে তিন দিনের বেশি শোক পালনের বিধান নেই। তাই এসব দিবস পালন করা থেকে বিরত থাকা জরুরি।