hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

জুমু‘আর দিন মানুষের ভুল-ভ্রামিত্মসমূহ

১. জুমু‘আর দিনের গুরুত্ব না দেওয়া।

২. এ দিনে খেল-তামাশায় মশগুল হওয়া।

৩. জুমু‘আর রাতে বেশি জাগ্রত থাকা, যার ফলে জুমু‘আর দিন ফজরের সালাত কাযা হয়ে যায়।

৪. জুমু‘আর সালাত পরিত্যাগ করা।

৫. জুমু‘আর দিন গোসল না করা।

৬. খুতবা চলাকালে দু‘আ করার সময় হাত উত্তোলন করা।

৭. খুতবার মধ্যে যালিম শাসকের প্রশংসা করা।

৮. খুতবার সময় উচ্চ আওয়াজে দু‘আ করা অথবা আমীন বলা। এ ক্ষেত্রে সুন্নাত হচ্ছে মুক্তাদীরা খুতবা শুনবে এবং যদি যিকির বা দু‘আ জাতীয় কোন কিছু করতে হয়, তাহলে আসেত্ম আসেত্ম বলবে।

৯. ইমামকে বিদআতী অথবা পাপী মনে করে জুমু‘আ ছেড়ে দেয়া।

১০. খুতবার আযানের পর ক্রয়-বিক্রয় করা।

১১. খুতবার সময় মসজিদে প্রবেশ করে মুসল্লীদেরকে সালাম দেয়া।

১২. সামনে জায়গা থাকা সত্ত্বেও পেছনের কাতারে বসে পড়া।

১৩. মসজিদের কোন স্থানকে নির্ধারণ করে নেয়া।

১৪. মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাওয়া।

১৫. জুমু‘আর দিনে কবর যিয়ারত করাকে সুন্নাত মনে করা।

১৬. কোন জুমু‘আকে বিশেষ নামে নামকরণ করা। যেমন- রমাযানের শেষ জুমু‘আকে জুমু‘আতুল বিদা বলা।